সার্চটুডে

মাদকের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে আইসিইউতে পাঠাল সন্ত্রাসীরা

ছবি: সংগৃহীত

​লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলায় ১০নং চরবংশী ইউনিয়নে মরন ব্যাধি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক যুবককে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় একদল সন্ত্রাসী। বর্তমানে ওই যুবক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনের সাথে লড়াই করছেন। ভুক্তভোগী ওই যুবকের বাড়ি স্থানীয় ১০ নং ইউনিয়নে। 

তবে তিনি দীর্ঘদিন ধরে রায়পুর পৌর শহরের টিসি রোড এলাকায় বসবাস করে আসছিলেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ওই যুবক। সম্প্রতি এলাকায় মাদকের বিস্তার রোধে তিনি প্রকাশ্য প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী চক্রটি। 

​

এরই জেরে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে জরুরিভিত্তিতে আইসিইউতে (ICU) স্থানান্তর করেন। 

আক্রান্ত যুবকের পরিবার চরম নিরাপত্তাহীনতা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। যুবকের দ্রুত সুস্থতার জন্য তারা দেশবাসী ও সকলের কাছে দোয়া চেয়েছেন। একই সাথে এই নৃশংস হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মাদকের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে আইসিইউতে পাঠাল সন্ত্রাসীরা

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x