সার্চটুডে

রামগঞ্জে মেহেদী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ দুই আসামি গ্রেফতার

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসান হত্যা মামলায় রামগঞ্জে উপজেলায় ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম ও সাজিদুল ইসলাম মজুমদার নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ভোলাকোট ইউনিয়নের উদয়ন পাড়া থেকে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ, পঞ্চগড় জেলার বোদা থানার ইসলামবাগ গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে মো. শরীফুল ইসলাম (৪৮) ও রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের দক্ষিন ভাটরা গ্রামের মজুমদার বাড়ির মো. মাসুদুল ইসলামের ছেলে মো. সাজিদুল ইসলাম মজুমদার মাহিকে (১৯) গ্রেফতার করে লক্ষ্মীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান‍্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ জুন বিকেলে রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করা হয়। 

তার পিঠ ও গলায় আঘাতের চিহ্ন ছিলো বলে জানায় পুলিশ। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিষ্ঠানের প্রধান ফটকসহ কয়েকটি কক্ষে ভাঙচুর চালায়। নিহত মেহেদী হাসান রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজার এলাকার ব্যবসায়ী জিয়া উদ্দিনের ছেলে। এ ঘটনায় ১৮ জুন নিহতের বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রামগঞ্জে মেহেদী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ দুই আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x