সার্চটুডে

শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: সভাপতি সাদ্দাম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম দাবি করেছেন, বর্তমানে সংগঠনটির সাবেক সদস্যদের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। একই সঙ্গে বর্তমানে লক্ষাধিক শিক্ষার্থী সরাসরি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ছাত্রশিবির সমাজে আদর্শবান, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ নাগরিক গড়ে তুলতে সক্ষম হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তব্যে সরকার ও প্রশাসনের সমালোচনা করে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, সরকারের একটি বিশেষ সিন্ডিকেট মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। তার দাবি, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেই সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) সরিয়ে দেওয়া হয়েছে।

সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী এবং সাতক্ষীরা জেলা জামায়াতের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শহর আমির জাহিদুল ইসলাম বকুল, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের রহমানসহ স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিষয় : ইসলামী ছাত্রশিবির সারাদেশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: সভাপতি সাদ্দাম

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x