সার্চটুডে

রামগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, নেতা-কর্মীদের খুঁজছে পুলিশ

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় রাতের আঁধারে কেক কেটে ও স্লোগান দিয়ে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছেন দলটির নেতা-কর্মীরা। অনুষ্ঠান শেষে তারা আবার আত্মগোপনে চলে যান বলে জানা গেছে। এ কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তৎপর হয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (২৩ জুন) রাতে রামগঞ্জ উপজেলার একটি স্থানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত কর্মসূচির আয়োজন করা হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে কেক কাটা, স্লোগান প্রদান এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয়।

রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক মিজানের উদ্যোগে এই আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান রাশেদ, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদ আলম বাবুসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানের ভিডিও পরে অংশগ্রহণকারী কয়েকজন নেতা-কর্মী তাদের ফেসবুক আইডিতে প্রকাশ করলে বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করে।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রামগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, নেতা-কর্মীদের খুঁজছে পুলিশ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x