সার্চটুডে

ইটনায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক প্রতিরোধ গড়ার লক্ষ্যে এক বিশাল মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটনা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ "মাদককে না বলুন" এবং "মাদকের বিরুদ্ধে ঘরে ঘরে যুদ্ধ ঘোষণা করুন" সংবলিত  ব্যানার নিয়ে অংশ নেন।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক বর্তমান যুবসমাজ ও পরিবারগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। প্রতিটি এলাকায় মাদকের বিস্তার রোধে এখন থেকে সামাজিক যুদ্ধ ঘোষণা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে কেবল প্রশাসন নয়, সমাজের সর্বস্তরের মানুষ, অভিভাবক ও ইমামদের এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী এবং স্থানীয় সচেতন নাগরিক সমাজ সংহতি প্রকাশ করে অংশ নেন। বক্তারা অবিলম্বে এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও সিন্ডিকেট নির্মূলের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ইটনায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x