সার্চটুডে

যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত



যথাযোগ্য মর্যাদায়  পবিত্র আশুরা পালিত
পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও রাজধানীতে তাজিয়া মিছিল বের করা হয়। গত শুক্রবার পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান ইমামবাড়া থেকে বের হওয়া মিছিলে শিয়া সম্প্রদায়ের হাজার হাজার শিশু, নারী ও পুরুষ অংশ নেন সমকাল

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে গত শুক্রবার পবিত্র আশুরা পালিত হয়েছে। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের মানুষ তাজিয়া মিছিল, মজলিস ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।

হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীতীরে সত্য ও ন্যায়ের পক্ষে  যুদ্ধ করতে গিয়ে নির্মমভাবে শহীদ হন। 

অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে তাঁর এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। পবিত্র আশুরা উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় রাজধানীর হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান তাজিয়া মিছিল বের হয়। এতে হাজারো নারী-পুরুষ ও শিশু অংশ নেন। খালি পায়ে, বুক চাপড়ে এবং ‘ইয়া হোসাইন, ইয়া হোসাইন’ ধ্বনিতে শোক প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

 মিছিলকারীদের অধিকাংশের পরনে ছিল কালো পোশাক, যা কারবালার শোকের প্রতীক। 

বিষয় : আশুরা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে গত শুক্রবার পবিত্র আশুরা পালিত হয়েছে। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের মানুষ তাজিয়া মিছিল, মজলিস ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।

হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীতীরে সত্য ও ন্যায়ের পক্ষে  যুদ্ধ করতে গিয়ে নির্মমভাবে শহীদ হন। 

অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে তাঁর এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। পবিত্র আশুরা উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় রাজধানীর হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান তাজিয়া মিছিল বের হয়। এতে হাজারো নারী-পুরুষ ও শিশু অংশ নেন। খালি পায়ে, বুক চাপড়ে এবং ‘ইয়া হোসাইন, ইয়া হোসাইন’ ধ্বনিতে শোক প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

 মিছিলকারীদের অধিকাংশের পরনে ছিল কালো পোশাক, যা কারবালার শোকের প্রতীক। 


সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত
0:00 0:00
1.0x