সার্চটুডে

সিসি ক্যামেরার আওতায় দোহারের দুবলি বাজার

অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী বক্তব্য রখছেন

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের দুবলি বাজারে মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরা বিতরণ এবং এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলুন’ স্লোগানকে সামনে রেখে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, "মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুবলি বাজারে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে এই এলাকাকে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের কবল থেকে মুক্ত রাখা সহজ হবে।"

মুকসুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জাকির হোসেন মৃদুল মিয়া, সহ-সভাপতি, দোহার উপজেলা বিএনপি, সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল, মিজানুর রহমান কাজী, সভাপতি, মুকসুদপুর ইউনিয়ন বিএনপি। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সিসি ক্যামেরার আওতায় দোহারের দুবলি বাজার

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x