সার্চটুডে

মান্দায় ১ কোটি ৪২ লাখ টাকার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি টিপু

মান্দায় ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

নওগাঁর মান্দা উপজেলায় ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।

বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বুড়িদহ দেবীর মোড় থেকে বারিল্লা পর্যন্ত প্রায় ১ দশমিক ৩ কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪২ লাখ টাকা। নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জুঁই ট্রেডার্স।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মকুল এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মান্দায় ১ কোটি ৪২ লাখ টাকার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি টিপু

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x