সার্চটুডে

জব্দকৃত অর্থ দিয়ে জরুরি পণ্য কিনবে ইরান

প্রতীকী ছবি

দোহায় অনুষ্ঠিত আলোচনার পর কাতারে আটকে থাকা ইরানের কিছু অর্থ দেশের প্রয়োজনীয় পণ্য কেনার জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। 

এতে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে হওয়া সমঝোতা অনুযায়ী, ওয়াশিংটন ইরানের জব্দ বা সীমাবদ্ধ থাকা অর্থ ব্যবহারের অনুমতি দিতে সম্মত হয়েছে। এটি ওই চুক্তি বাস্তবায়নের একটি অংশ।

তবে এই অর্থ কীভাবে ছাড়া হবে, কীভাবে ব্যবহার করা হবে এবং ঠিক কবে থেকে তা কার্যকর হবে এসব বিষয় এখনো স্পষ্ট নয়।

গারিবাবাদির বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, ‘কাতারের কর্মকর্তাদের, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে প্রাথমিক ৬০০ কোটি (৬ বিলিয়ন) ডলারের একটি অংশ কীভাবে ব্যয় করা হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পণ্য কেনা হবে এবং সেগুলো ইরানের কাছে সরবরাহ করা হবে।’

বিষয় : ইরান কাতার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জব্দকৃত অর্থ দিয়ে জরুরি পণ্য কিনবে ইরান

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

দোহায় অনুষ্ঠিত আলোচনার পর কাতারে আটকে থাকা ইরানের কিছু অর্থ দেশের প্রয়োজনীয় পণ্য কেনার জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। 

এতে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে হওয়া সমঝোতা অনুযায়ী, ওয়াশিংটন ইরানের জব্দ বা সীমাবদ্ধ থাকা অর্থ ব্যবহারের অনুমতি দিতে সম্মত হয়েছে। এটি ওই চুক্তি বাস্তবায়নের একটি অংশ।

তবে এই অর্থ কীভাবে ছাড়া হবে, কীভাবে ব্যবহার করা হবে এবং ঠিক কবে থেকে তা কার্যকর হবে এসব বিষয় এখনো স্পষ্ট নয়।

গারিবাবাদির বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, ‘কাতারের কর্মকর্তাদের, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে প্রাথমিক ৬০০ কোটি (৬ বিলিয়ন) ডলারের একটি অংশ কীভাবে ব্যয় করা হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পণ্য কেনা হবে এবং সেগুলো ইরানের কাছে সরবরাহ করা হবে।’

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x