সার্চটুডে

পলাশবাড়ীতে সিএমসি’র উদ্যোগে দুইদিনব্যাপী ভিডব্লিউবি প্রশিক্ষক প্রশিক্ষণ টিওটি সম্পন্ন

CMC Office

গাইবান্ধার পলাশবাড়ীতে কমিউনিটি ম্যানেজমেন্ট সেন্টার (সিএমসি)'র উদ্যোগে স্বনির্ভরতার জন্য সহায়তা-ভলনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় দুইদিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ (ট্রেনিং অব ট্রেইনার্স-টিওটি) সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলার নুনিয়াগাড়ী (প্রফেসরপাড়া) এলাকায় সিএমসি কার্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমসি’র সভাপতি মদিনা তুত্ত্বহুরা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার। এছাড়া বক্তব্য দেন সিএমসি’র প্রধান নির্বাহী আমিনুল ইসলাম সরদার, উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসের এসএএলও আব্দুর রউফ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক পারভীন বেগম, হিসাবরক্ষক আজাহারুল ইসলাম, অফিস সহকারী সুলতান আহমেদ এবং জেন্ডার প্রমোটার তাছলিমা খাতুন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্দেশিত বিষয়ভিত্তিক এ প্রশিক্ষণে সিএমসি’র নিয়োগপ্রাপ্ত সাতজন কর্মী অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা ২০২৫-২০২৭ চক্রের ভিডব্লিউবি উন্নয়ন প্যাকেজের আওতায় উপকারভোগী নারীদের সামাজিক সচেতনতা, জীবন দক্ষতা ও আয়বর্ধনমূলক কর্মকাণ্ড (আইজিএ) বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। পাশাপাশি সঞ্চয় সংগ্রহ ও ব্যবস্থাপনায় মহিলা বিষয়ক অধিদপ্তরকে সহযোগিতা করবেন।

তারা আরও জানান, এ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগী নারীদের দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং জীবনমানের ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পলাশবাড়ীতে সিএমসি’র উদ্যোগে দুইদিনব্যাপী ভিডব্লিউবি প্রশিক্ষক প্রশিক্ষণ টিওটি সম্পন্ন

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x