সার্চটুডে

আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এমপি ড. ইলিয়াস মোল্লা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেণ্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত ব্যক্তির পরিবার এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২টায় উপজেলার যোগিবরাট ভেণ্নাতলা বাজার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দে জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার ত্রাণ কার্যক্রমের নগদ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়। এর আওতায় অগ্নিকাণ্ডে নিহত নসিমনচালক বাবুল মোল্যার পরিবারের জন্য ২৫ হাজার টাকার একটি চেক এবং ক্ষতিগ্রস্ত পাঁচজন ব্যবসায়ীর প্রত্যেককে ব্যবসা পুনরায় চালু করার জন্য ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকার অনুদান দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও নিহতের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রিদওয়ানুন্নবী (রেদওয়ান), উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, গত বুধবার (১৮ জুন) ভোররাতে আলফাডাঙ্গা উপজেলার ভেণ্নাতলা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভানোর সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের নসিমনচালক বাবুল মোল্যা (৩৫) নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। ওই অগ্নিকাণ্ডে বাজারের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায় এবং ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এমপি ড. ইলিয়াস মোল্লা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x