খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিষপানে বিজয় কুমার দে (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বিজয় কুমার দে মানিকছড়ি উপজেলার মুসলিমপাড়া এলাকার বাসিন্দা প্রয়াত আশীষ কুমার দে ও অঞ্জনা রানী দে দম্পতির সন্তান।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সপ্তাহ খানেক আগে বিজয় কুমার দে বিষপান করেন।
বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
যুবকের এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তিনি বিষপান করেছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মতামত