সার্চটুডে

গুইমারায়

প্রেমের টানে ধর্ম ও সংস্কৃতির বাধা যেভাবে পেরোলেন এক মারমা তরুণী

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তেমরম হেডম্যান পাড়ার এক মারমা তরুণী প্রেমের টানে ধর্ম ও সংস্কৃতির ভেদাভেদ ভুলে এক বাঙালি যুবককে বিয়ে করেছেন। বর্তমানে তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুইমারা উপজেলার তেমরম হেডম্যান পাড়ার বাসিন্দা মেপ্রু মারমা নামের ওই তরুণী জীবিকার তাগিদে চট্টগ্রামে পাড়ি জমান। সেখানে তিনি চট্টগ্রাম ইপিজেড (CEPZ) এলাকার একটি পোশাক কারখানায় (গার্মেন্টস) চাকরিতে যোগ দেন। চট্টগ্রামে অবস্থানকালীন সময়ে তিনি ইপিজেড সংলগ্ন ব্যারিস্টার কলেজ এলাকার 'জান্নাতুল ফেরদৌস চৌধুরী ভবন'-এ বসবাস শুরু করেন।

কর্মক্ষেত্রে থাকা অবস্থায় এক বাঙালি যুবকের সাথে তার পরিচয় হয়, যা পরবর্তীতে গভীর প্রণয়ে রূপ নেয়। একপর্যায়ে তারা দুজনে পারিবারিকভাবে সম্পূর্ণ ভিন্ন দুই সংস্কৃতির বাধা পেরিয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন এবং সম্প্রতি ঘর ছেড়ে পালিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর ওই তরুণী মুসলিম ধর্ম গ্রহণ করে নতুন সংসার শুরু করেছেন বলে জানা গেছে।

পাহাড়ি অঞ্চলের চাকুরিজীবী তরুণ-তরুণীদের মাঝে আধুনিক জীবনযাত্রা ও কর্মক্ষেত্রে ভিন্ন সংস্কৃতির মানুষের সাথে মেলামেশার ফলে এমন আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক বিয়ের প্রবণতা দিন দিন বাড়ছে।

এদিকে এই নবদম্পতির বিয়ের খবর জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পরিচিত মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই তাদের এই সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং এই তরুণ দম্পতির নতুন জীবনের পথচলা যেন সুন্দর, মসৃণ ও আনন্দময় হয়, সেই শুভকামনা জানিয়েছেন। সকলের একটাই প্রত্যাশা—সব বাধা পেরিয়ে এই দম্পতির নতুন জীবন সুখে-শান্তিতে ভরে উঠুক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

প্রেমের টানে ধর্ম ও সংস্কৃতির বাধা যেভাবে পেরোলেন এক মারমা তরুণী

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x