সার্চটুডে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সবুজায়ন অঙ্গীকার বাস্তবায়নে আইইউবিএতে ছাত্রদল নেতা মিনারের বৃক্ষরোপণ

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মিনারের উদ্যোগে গাছের চারা রোপন করা হয়। ​প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড এগ্রিকালচার টেকনোলজিতে (আইইউবিএটি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন।

​বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মিনার বলেন, "বাংলাদেশ চিরকালই সবুজ-শ্যামল রূপের জন্য পরিচিত। তবে অনিয়ন্ত্রিত নগরায়ন ও পরিবেশের অবক্ষয়ের কারণে দেশ তার স্বাভাবিক সৌন্দর্য হারাচ্ছিল। জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলায় এবং দেশকে পুনরায় বাসযোগ্য ও সবুজ করে তুলতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৃক্ষরোপণের বিশাল রূপকল্প নিয়েছেন। তাঁর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই আজ আমরা আইইউবিএটিতে গাছ রোপণ করেছি।"

​তিনি আরও উল্লেখ করেন, এটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিয়ে সারাদেশে সবুজায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রদলের এই পরিবেশবান্ধব অভিযান অব্যাহত থাকবে।

চারা রোপণ ও পরিবেশ সুরক্ষার কর্মসূচিতে সরাসরি অংশ নেন আইইউবিএটির সাধারণ শিক্ষার্থী সহ আইইউবিএটি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তাওহীদ আহমেদ স্বপ্নীল, যুগ্ম আহবায়ক সরকার রিফাত আহমেদ, মেহেদী হাসান তাজ,সাকিব হাসান অন্তর, শাহরিয়ার নাসিম, আমির হামজা,জুরহামুন নুর ওলি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক তামাম মাহমুদ অনিক, সহ সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম, উত্তরা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফরহাদ, স্কলারস ইউনিভার্সিটি ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জাবির মাহমুদ, ছাত্রদল নেতা রাজিব সহ অর্ধ শতাধিক নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সবুজায়ন অঙ্গীকার বাস্তবায়নে আইইউবিএতে ছাত্রদল নেতা মিনারের বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x