সার্চটুডে

মোহনগঞ্জে শিয়ালজানি খালে মিলল নিখোঁজ শিশু পাথরের লাশ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মোহনগঞ্জে শিয়ালজানি খালে মিলল নিখোঁজ শিশু পাথরের লাশ
ছবিঃ নিহত শিশু পাথর দে

নেত্রকোনার মোহনগঞ্জে শিয়ালজানি খালের পানিতে ডুবে পাথর দে (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের মাইলোড়া রামকৃষ্ণ মিশন মন্দিরের সামনে শিয়ালজানি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পাথর দে মাইলোড়া এলাকার প্রদীপ দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর পাথর দে আর বাসায় ফেরেনি। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরে শুক্রবার সকালে স্থানীয়রা শিয়ালজানি খালের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখতে পান। খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মোহনগঞ্জে শিয়ালজানি খালে মিলল নিখোঁজ শিশু পাথরের লাশ

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেত্রকোনার মোহনগঞ্জে শিয়ালজানি খালের পানিতে ডুবে পাথর দে (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের মাইলোড়া রামকৃষ্ণ মিশন মন্দিরের সামনে শিয়ালজানি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পাথর দে মাইলোড়া এলাকার প্রদীপ দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর পাথর দে আর বাসায় ফেরেনি। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরে শুক্রবার সকালে স্থানীয়রা শিয়ালজানি খালের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখতে পান। খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x