সার্চটুডে

ভর্তি কার্যক্রমে মিলছে প্রয়োজনীয় দিকনির্দেশনা

শিক্ষার্থীদের স্বস্তিতে শেরপুর সরকারি কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

বগুড়ার ফারহান
বগুড়ার ফারহান
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিক্ষার্থীদের স্বস্তিতে শেরপুর সরকারি কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক
ছবি: সার্চ টুডে

বগুড়ার শেরপুর সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহযোগিতায় হেল্পডেস্ক পরিচালনা করছে কলেজ শাখা ছাত্রদল। ভর্তি-সংক্রান্ত বিভিন্ন তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষঙ্গিক বিষয়ে সহযোগিতা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) কলেজ ছাত্রদলের সভাপতি তৌহিদুল ইসলাম রিফাত, সাধারণ সম্পাদক জামরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ সরকারের নেতৃত্বে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হেল্পডেস্কে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় সহযোগিতা করেন।

হেল্পডেস্কে ভর্তি-সংক্রান্ত তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র, ফরম পূরণ, বিভাগ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করছেন সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি কলেজে নতুন আসা শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনাও দেওয়া হচ্ছে।

কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা অনেক শিক্ষার্থীই প্রথমবারের মতো কলেজের পরিবেশ ও ভর্তি প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হচ্ছে। ফলে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই কিছুটা দ্বিধা ও অনিশ্চয়তা থাকে। শিক্ষার্থীদের সেই দ্বিধা দূর করে ভর্তি কার্যক্রমকে সহজ ও স্বস্তিদায়ক করতেই হেল্পডেস্ক পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী এই সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

হেল্পডেস্কে সহযোগিতা নিতে আসা শিক্ষার্থীরা বলেন, নতুন কলেজে ভর্তি হতে এসে অনেক কিছুই অজানা ছিল। কোথায় যেতে হবে, কী কী কাগজপত্র লাগবে কিংবা কীভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে - এসব বিষয়ে হেল্পডেস্ক থেকে সহজেই তথ্য পাওয়া যাচ্ছে। এতে ভর্তি প্রক্রিয়াটি তাদের জন্য অনেকটাই সহজ হয়েছে।

এদিকে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক বলেন, সন্তানকে ভর্তি করাতে এসে বিভিন্ন বিষয়ে চিন্তায় ছিলাম। কিন্তু এখানে এসে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পাওয়ায় অনেকটাই স্বস্তি পেয়েছি। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও যেভাবে সহযোগিতা করা হচ্ছে, সেটি প্রশংসনীয়।

শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, ভর্তি কার্যক্রমের ব্যস্ত সময়ে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা পেয়ে তারা সন্তুষ্ট। শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের স্বস্তিতে শেরপুর সরকারি কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x