সার্চটুডে

নারায়ণগঞ্জে OCV Campaign-এর দ্বিতীয় ডোজে মাঠপর্যায়ে কাজ করছে লজিক অব বাংলাদেশ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় OCV Campaign 2026-এর দ্বিতীয় ডোজের কার্যক্রমে দায়িত্ব পালন করছেন লজিক অব বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা।

ওরাল কলেরা ভ্যাকসিন (OCV) Campaign 2026-এর দ্বিতীয় ডোজের কার্যক্রমে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন লজিক অব বাংলাদেশ (LOB)।

গতকাল নারায়ণগঞ্জ সদর উপজেলায় ক্যাম্পেইনের আওতায় ফকির গ্রুপে লজিক অব বাংলাদেশের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল দায়িত্ব পালন করেন। পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে তারা টিকাদান কার্যক্রমে সহযোগিতা করেন।

ক্যাম্পেইনের শুরু থেকেই মাঠপর্যায়ে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে লজিক অব বাংলাদেশ। সংগঠনটির প্রতিনিধিরা টিকাদান কার্যক্রমে সহযোগিতা, জনসচেতনতা সৃষ্টি এবং মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন।

OCV Campaign 2026 বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), UNICEF ও IFRC সহযোগিতা করছে।

কলেরার মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে জনস্বাস্থ্য কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ বলে মনে করে লজিক অব বাংলাদেশ। ক্যাম্পেইনের বাকি দিনগুলোতেও একই নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটির হেডকোয়ার্টার।

সংগঠনটির মতে, স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণ জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে OCV Campaign-এর দ্বিতীয় ডোজে মাঠপর্যায়ে কাজ করছে লজিক অব বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x