সার্চটুডে

হেলমেট পরলেই ফুল, না পরলেই সতর্কবার্তা—ফুলবাড়ীতে ব্যতিক্রমী উদ্যোগ

ফুলবাড়ীতে হেলমেটধারী চালকদের রজনীগন্ধা দিয়ে শুভেচ্ছা, অন্যদের সতর্ক করল নিরাপদ সড়ক চাই।

দিনাজপুরের ফুলবাড়ীতে হেলমেট পরা মোটরসাইকেল চালকদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। আর হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। সড়কে শৃঙ্খলা ফেরাতে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

বুধবার সকাল ১১টায় ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় হেলমেট ব্যবহারকারী চালকদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি হেলমেটবিহীন চালকদের সতর্ক করা হয়। পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে লিফলেটও বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির আহ্বায়ক মাসুম বিল্লাহ, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার, জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সোলায়মান মণ্ডল, সহসভাপতি মুফতি তোফায়েল আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্য।

আয়োজকেরা জানান, মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

হেলমেট পরলেই ফুল, না পরলেই সতর্কবার্তা—ফুলবাড়ীতে ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x