সার্চটুডে

একটি প্রাণ ঝরে যাওয়ার পরও কি টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের?

বৈলর টু কালীর বাজার ঝুঁকিপুর্ণ সড়ক

গত ২১ অক্টোবর ২০২৬, রাত আনুমানিক ৮টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কালির বাজার রোডে ধারার খাল সংলগ্ন এলাকায় ঘটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মর্মান্তিক ওই দুর্ঘটনায় প্রাণ হারান একজন। দুর্ঘটনার ভয়াবহতায় মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে তুলে ধরেন কয়েকটি যৌক্তিক দাবি।

তাদের প্রধান দাবি ছিল, দুর্ঘটনাস্থলের সড়কের প্রায় অর্ধেক অংশ ভাঙা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সড়কটি সংস্কার, যান চলাচল নিরাপদ করা এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীরা এলাকাবাসীর দাবির প্রতি আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাস্থল পর্যবেক্ষণও করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো সড়কটির ঝুঁকিপূর্ণ অবস্থার কার্যকর সমাধান হয়নি। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।

এখন প্রশ্ন হচ্ছে, আরেকটি প্রাণহানির অপেক্ষায় কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ?

একটি দুর্ঘটনার পর এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আশ্বাস দেওয়া হয়েছিল। প্রশাসন সরেজমিনে পরিস্থিতিও পর্যবেক্ষণ করেছে। তাহলে বাস্তবায়নের ক্ষেত্রে এত দীর্ঘসূত্রতা কেন?

এলাকাবাসীর প্রশ্ন, তাদের জীবনের কি কোনো মূল্য নেই? নিরাপদ সড়কে চলাচলের অধিকার কি তাদের নেই?

সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সড়ক সংস্কারের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।আর কোনো প্রাণহানি নয়, আর কোনো পরিবারের কান্না নয়। অবিলম্বে কালির বাজার রোডের ধারার খাল সংলগ্ন ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার করে নিরাপদ যান চলাচল নিশ্চিত করা হোক।

মানুষের জীবনের নিরাপত্তা কোনো আশ্বাসের বিষয় নয়, এটি নাগরিক অধিকার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

একটি প্রাণ ঝরে যাওয়ার পরও কি টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের?

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x