সার্চটুডে

ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল বিমান

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল বিমান
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এর আগে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ থাকলেও সৌদি আরবের অন্য গন্তব্যগুলোতে বিমানের নিয়মিত চলাচল অব্যাহত থাকবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। এসব রুটের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

এদিকে রিয়াদগামী যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প যাতায়াতের ব্যবস্থা রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আসন খালি থাকা সাপেক্ষে যাত্রীরা ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা হয়ে সৌদি আরবে যেতে পারবেন।

ঢাকা-রিয়াদ রুটে আবার ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বিষয় : সৌদি আরব ঢাকা রিয়াদ ফ্লাইট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল বিমান

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এর আগে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ থাকলেও সৌদি আরবের অন্য গন্তব্যগুলোতে বিমানের নিয়মিত চলাচল অব্যাহত থাকবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। এসব রুটের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

এদিকে রিয়াদগামী যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প যাতায়াতের ব্যবস্থা রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আসন খালি থাকা সাপেক্ষে যাত্রীরা ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা হয়ে সৌদি আরবে যেতে পারবেন।

ঢাকা-রিয়াদ রুটে আবার ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x