সার্চটুডে

চেনা মশলার বাইরে বানিয়ে ফেলুন আফগানি সয়া মশালা

আফগানি সয়া মশালা

নিরামিষ রান্নায় পনিরের নানা পদ থাকলেও সয়াবড়ির ক্ষেত্রে সেই একঘেয়ে কষা বা ঝোলের বাইরে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা হয় না। অথচ প্রোটিনসমৃদ্ধ এই খাবারটি একটু অন্য কায়দায় রান্না করলেই হয়ে উঠতে পারে দারুণ সুস্বাদু। তেমনই একটি পদ আফগানি সয়া মশালা। কাজুবাদাম, দই, ধনেপাতা, পুদিনা এবং নানা সুগন্ধি মশলার মিশেলে তৈরি এই পদে রয়েছে মাখনের মতো মসৃণ গ্রেভি। বাড়ির খাবারে নতুনত্ব আনতে কিংবা অতিথি আপ্যায়নে অনায়াসেই রাখতে পারেন এই পদ। রইল রান্নার সহজ পদ্ধতি।

১০০ গ্রাম সয়াবিনের বড়ি, একটি বড় পেঁয়াজ, ৬-৭ কোয়া রসুন, এক গাঁট আদা, ৫-৬টি কাঁচামরিচ, ১০-১৫টি কাজুবাদাম, ৩টি ছোট এলাচ, আধ কাপ ডাঁটিসমেত ধনেপাতা, ১০টি পুদিনাপাতা, আধ কাপ ফেটানো টক দই, ২-৩ চা-চামচ গোলমরিচ গুঁড়ো, এক চা-চামচ গোটা জিরে, একটি শুকনো মরিচ, একটি বড় দারচিনির টুকরো, ২-৩টি লবঙ্গ, একটি তেজপাতা, এক চা-চামচ জিরে গুঁড়ো, এক চা-চামচ গরমমশলা, এক কিউব মাখন, সামান্য ক্রিম বা মালাই, সামান্য চিনি এবং প্রয়োজনমতো সাদা তেল।

প্রথমে সয়াবিনের বড়িগুলো গরম পানিতে প্রায় আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এই সময়ের মধ্যেই তৈরি করে নিতে হবে আফগানি গ্রেভি। তার জন্য একটি প্যানে ২-৩ টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে মোটা করে কাটা পেঁয়াজ, গোটা রসুন ও আদার টুকরো দিয়ে মিনিট দুয়েক ভেজে নিন। এর পর চারটি কাঁচালঙ্কা, কাজুবাদাম ও ছোট এলাচ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। সব উপকরণ নরম হয়ে এলে আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন।

মিশ্রণটি ঠান্ডা হলে তাতে ধনেপাতা ও পুদিনাপাতা মিশিয়ে ব্লেন্ডারে মিহি করে বেটে নিন। তৈরি হয়ে গেল আফগানি গ্রেভির মূল মশলা। চাইলে এই মিশ্রণ আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখেও দিতে পারেন।

এবার ভিজিয়ে রাখা সয়াবিনের বড়িগুলি ভাল করে চেপে অতিরিক্ত পানি বের করে নিন। একটি পাত্রে সয়াবিনের বড়ির সঙ্গে ফেটানো দই এবং এক চা-চামচ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ভাল করে মাখিয়ে রাখুন। এরপর প্যানে তেল গরম করে বড়ি মাঝারি আঁচে ভেজে তুলে রাখুন।

এবার একই প্যানে সামান্য তেল দিয়ে গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, শুকনো মরিচ ও তেজপাতা ফোড়ন দিন। মশলার সুগন্ধ বেরোতে শুরু করলে আগে থেকে তৈরি করে রাখা আফগানি গ্রেভি দিয়ে দিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন। গ্রেভি ফুটতে শুরু করলে তাতে বাকি গোলমরিচ গুঁড়ো ও জিরে গুঁড়ো মিশিয়ে দিন। ঢাকা দিয়ে মিনিট ১০-১২ রান্না হতে দিন।

গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা সয়াবিনের বড়িগুলি দিয়ে দিন। সঙ্গে মিশিয়ে দিন বাকি কাঁচামরিচ, সামান্য ক্রিম বা মালাই এবং প্রয়োজনমতো পানি। সব উপকরণ ভাল করে মিশিয়ে স্বাদ অনুযায়ী সামান্য চিনি ও গরমমশলা যোগ করুন।

এবার প্যান ঢাকা দিয়ে আরও ৫-৭ মিনিট রান্না হতে দিন, যাতে সয়াবিনের বড়ির ভিতরেও মশলার স্বাদ ঢুকে যায়। রান্না হয়ে গেলে ওপর থেকে মাখন ও কুচোনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।

গরম গরম আফগানি সয়া মশালা পরিবেশন করুন রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে। মসৃণ গ্রেভি আর সুগন্ধি মশলার স্বাদে চেনা সয়াবড়ির রান্নাও হয়ে উঠবে একেবারে অন্য রকম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

চেনা মশলার বাইরে বানিয়ে ফেলুন আফগানি সয়া মশালা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x