বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাইদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর কুসুম্বী ইউনিয়নের বাগড়া উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
শেরপুর থানা সূত্রে জানা যায়, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন, পিপিএমের নির্দেশনায় এসআই মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় বাগড়া উত্তরপাড়া গ্রামের মোঃ হাবিবের বসতবাড়ির সামনের উত্তর পাশের ইটবিছানো রাস্তা থেকে সাইদুল ইসলামকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২২ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাইদুল ইসলাম (৪০) শেরপুর উপজেলার বাগড়া বসতি গ্রামের মৃত আতাহার প্রাংয়ের ছেলে।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক) ধারায় শেরপুর থানায় মামলা নং-২৮, তারিখ ২৬ নভেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মতামত