সার্চটুডে

১০০ জনের বেশি নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম পোয়ামুহুরী সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

ছবি: সার্চটুডে

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে ১০০ জনের বেশি নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

৫৭ বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদের নেতৃত্বে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

দুর্গম পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত বিভিন্ন বয়সী মানুষ এ ক্যাম্পেইনে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে 'অপারেশন উত্তরণ'-এর আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্য রয়েছে।

৫৭ বিজিবি আরও জানায়, পর্যায়ক্রমে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ অন্যান্য বিওপি এলাকার সীমান্তবর্তী জনপদেও এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার নিম্ন আয়ের মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বিজিবি।

সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে মেডিকেল ক্যাম্পেইনটি সম্পন্ন হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আলীকদমের দুর্গম পোয়ামুহুরী সীমান্তে ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x