সার্চটুডে

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা বিএনপি নেতাদের

কেরানীগঞ্জে রাজপথে বিএনপি, নৈরাজ্য প্রতিহতের ঘোষণা

কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার অন্তর্গত জিনজিরা, আগানগর ইউনিয়ন ও ইকুরিয়ায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

দেশব্যাপী সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা রুখে দিতে ঢাকার কেরানীগঞ্জে পৃথকভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর, ২০২৬) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার অন্তর্গত জিনজিরা, আগানগর ইউনিয়ন ও ইকুরিয়ায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিকেলে জিনজিরা ও আগানগর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন এবং পরবর্তীতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা যে কোনো ধরনের নাশকতা ও অপতৎপরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় বিএনপি নেতারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ থাকবে। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

কর্মসূচিতে জিনজিরা ও আগানগর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে উভয় ইউনিয়নের প্রধান সড়কগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে রাজপথে বিএনপি, নৈরাজ্য প্রতিহতের ঘোষণা

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x