সার্চটুডে

বৃহত্তর যশোরের জলাবদ্ধতা নিরসন ও সেচ উন্নয়নে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ছবি: সার্চটুডে

বৃহত্তর যশোর জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণ এবং সেচ এলাকা উন্নয়ন শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

​বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত এমপি সভায় সভাপতিত্ব করেন।

​অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো: আসাদুজ্জামান এমপি এবং মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনি।

​সভায় বিএডিসি-র মাধ্যমে প্রস্তাবিত প্রায় ৩০০ কোটি টাকার (২৯৯ কোটি ৮০ লাখ টাকা) প্রকল্পটির বিভিন্ন দিক, দ্রুত জলাবদ্ধতা নিরসন এবং নদী-খাল খননের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি আগামী ১ থেকে ২ বছরের মধ্যে জলাবদ্ধ এলাকার অধিকাংশ জমি কীভাবে পুনরায় চাষাবাদের আওতায় আনা যায়, সে বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। কৃষিমন্ত্রী জানান, ভবদহ এলাকার মাটি কৃষির জন্য অত্যন্ত উপযোগী এবং সেচের পাশাপাশি উন্মুক্ত মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

​অন্যদিকে পানিসম্পদমন্ত্রী জানান, ভবদহ এলাকায় চলমান ৮১ কিলোমিটার নদী ও খাল পুনঃখননের কাজ আগামী জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। এছাড়া আমডাঙা খাল পুনঃখনন এবং ভৈরব ও মুক্তেশ্বরী নদীর পানিপ্রবাহ সচল করার পরিকল্পনার কথাও সভায় তুলে ধরা হয়।

​সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ জলাবদ্ধতা নিরসনে নদী-খাল সচল রাখা এবং বিলে বিলে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালুর দাবি জানান। এ প্রসঙ্গে কৃষিমন্ত্রী জানান, প্রস্তাবিত সেচ প্রকল্পটি টিআরএমের সহযোগী প্রকল্প হিসেবে কাজ করবে, যাতে দীর্ঘমেয়াদি সমাধানের অপেক্ষায় কৃষিজমি বছরের পর বছর অনাবাদি পড়ে না থাকে। এছাড়া জলাবদ্ধতার কারণে এলাকার মানুষের জীবন-জীবিকার পাশাপাশি শিশুদের শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

​সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পর্যালোচনা সভা শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ জলাবদ্ধ ভবদহ এলাকা ও স্লুইস গেট সরেজমিনে পরিদর্শন করেন।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বৃহত্তর যশোরের জলাবদ্ধতা নিরসন ও সেচ উন্নয়নে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x