সার্চটুডে

বানারীপাড়ায় পৌর আওয়ামী লীগ নেতা মশিউর গ্রেপ্তার

বানারীপাড়ায় পৌর আওয়ামী লীগ নেতা মশিউর রহমান কামাল গ্রেপ্তার।

 বরিশালের বানারীপাড়ায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বন্দর বাজার এলাকায় ময়দার মিলসংলগ্ন তার নিজস্ব গ্যাস সিলিন্ডারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মশিউর রহমান কামালকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হবে।

এদিকে, মশিউর রহমান কামালসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় দলীয় নেতা-কর্মীরা উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, রাজনৈতিক হয়রানিমূলক মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ ঘটনায় তারা অবিলম্বে মশিউর রহমান কামালসহ গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বানারীপাড়ায় পৌর আওয়ামী লীগ নেতা মশিউর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

 বরিশালের বানারীপাড়ায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বন্দর বাজার এলাকায় ময়দার মিলসংলগ্ন তার নিজস্ব গ্যাস সিলিন্ডারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মশিউর রহমান কামালকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হবে।

এদিকে, মশিউর রহমান কামালসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় দলীয় নেতা-কর্মীরা উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, রাজনৈতিক হয়রানিমূলক মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ ঘটনায় তারা অবিলম্বে মশিউর রহমান কামালসহ গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x