সার্চটুডে

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বান্দরবানে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি: সার্চটুডে

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে বান্দরবান জেলা যুবদলের আয়োজনে শহর সমাজসেবা অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

 মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

বান্দরবান জেলা যুবদলের সভাপতি মো. জহির উদ্দিন চৌধুরী মাসুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিন উল্লাহ বিপ্লব।

বক্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের দেশব্যাপী বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডকে বান্দরবান জেলা যুবদল কোনোভাবেই সমর্থন করে না।

বক্তারা আরও বলেন, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে তারা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বান্দরবানে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x