সার্চটুডে

তোমার জন্য যতটা পথ হেঁটেছি



তোমার জন্য যতটা পথ হেঁটেছি
ছবি: সংগৃহীত

তোমার জন্য যতটা পথ হেঁটেছি, ততটা পথ হাঁটলে আমি পৌঁছে যেতে পারতাম জেরুজালেম,
আমার প্রিয়তম শহর।

তোমার জন্য যতটা রাত কেঁদেছি -
ততটা কান্নায় আমি ছুঁয়ে দিতে পারতাম মেঘ,
বরষায় ভিজিয়ে দিতে পারতাম তৃষ্ণার্ত সাহারা। 

যে দহনে রোজ পুড়ে গেছি,
তাতে জ্বেলে দিতে পারতাম অজস্র গনগনে ভিসুভিয়াস।

যতটা তৃষ্ণায় গুণে গেছি অপেক্ষার প্রতিটি প্রহর
ততটা মেটাতে পারে সাধ্য নেই সাইবেরিয়ার।
যতটা ডুবে গেছি রোজ, যতটা উবে গেছি রোজ, 
যতটা ভেসে গেছি চুপ, যতটা বেহিসেবী ডুব, সবটাই মিশে গেছে ওই।

তোমাকে পাওয়া হলে দেখি
এই আমি, সেই আমি নই।

শুন্য ~ সাদাত হোসাইন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬


তোমার জন্য যতটা পথ হেঁটেছি

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৬

featured Image

তোমার জন্য যতটা পথ হেঁটেছি, ততটা পথ হাঁটলে আমি পৌঁছে যেতে পারতাম জেরুজালেম,
আমার প্রিয়তম শহর।

তোমার জন্য যতটা রাত কেঁদেছি -
ততটা কান্নায় আমি ছুঁয়ে দিতে পারতাম মেঘ,
বরষায় ভিজিয়ে দিতে পারতাম তৃষ্ণার্ত সাহারা। 

যে দহনে রোজ পুড়ে গেছি,
তাতে জ্বেলে দিতে পারতাম অজস্র গনগনে ভিসুভিয়াস।

যতটা তৃষ্ণায় গুণে গেছি অপেক্ষার প্রতিটি প্রহর
ততটা মেটাতে পারে সাধ্য নেই সাইবেরিয়ার।
যতটা ডুবে গেছি রোজ, যতটা উবে গেছি রোজ, 
যতটা ভেসে গেছি চুপ, যতটা বেহিসেবী ডুব, সবটাই মিশে গেছে ওই।

তোমাকে পাওয়া হলে দেখি
এই আমি, সেই আমি নই।

শুন্য ~ সাদাত হোসাইন


সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
তোমার জন্য যতটা পথ হেঁটেছি
0:00 0:00
1.0x