সার্চটুডে

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের বদলির আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানান শিবচরবাসী। রবিবার (২২শে নভেম্বর) শিবচর উপজেলা পরিষদ চত্তরে বিকেল ৪.০০টার দিকে স্থানীয় সচেতন মহল উক্ত মানববন্ধন পালনের সময় তারা তাদের বক্তব্যে বলেন ইউএনও এইচ এম ইবনে মিজান স্যার শিবচরে যোগদানের পর থেকে তিনি উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তাঁর হাত ধরে শুরু হওয়া উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁকে নির্দিষ্ট সময় পর্যন্ত শিবচরবাসীর প্রয়োজন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা তার বদলির আদেশ পুনর্বিবেচনা করার দাবি জানান। এ সময় তারা ইউএনও এইচ এম ইবনে মিজানের পক্ষে বিভিন্ন উন্নয়ন ও সেবা সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরেন।তারাও আরও বলেন কোন এক অদৃশ্য কারনে স্যারকে বদলি করানো হয়েছে। তাই তাঁর বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি করছি। শিবচরে দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের সাথে মিশে অনেক কিছুর অনেক পরিবর্তন এনেছেন। সাধারণ মানুষ তার সাথে কথা বলার সুযোগ পেয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন