সার্চটুডে

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

“স্বপ্নের নামে প্রতারণা—সমুদ্রপথে বিদেশ যাবো না”

সংগৃহিত

মানব পাচার প্রতিরোধ, ভিকটিম শনাক্তকরণ এবং মানব পাচার সংক্রান্ত মামলার তদন্তের মানোন্নয়নের লক্ষ্যে জেলা পুলিশ, মাদারীপুরের আয়োজনে BRAC-এর সহযোগিতায় এক দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলায় কর্মরত ৩০ জন পুলিশ কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

গত ০৪ অক্টোবর (সোমবার) ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ ঘটিকায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মাদারীপুরে “Strengthening Police Capacity to Combat Human Trafficking and People Smuggling” শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল মানব পাচারের ভিকটিমদের যথাযর্থভাবে শনাক্তকরণ, ভিকটিম কেন্দ্রিক সেবা প্রদান এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান সংক্রান্ত মামলার তদন্তে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা।

প্রশিক্ষণে মানব পাচার প্রতিরোধ ও দমন, ভিকটিম শনাক্তকরণ ও সুরক্ষা, মামলা তদন্তের কৌশল, আইনগত কাঠামো এবং ভিকটিম কেন্দ্রিক সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত আইজিপি (অব.) জনাব শাহ্ আলম, অ্যাডভোকেট জনাব মোঃ ফিরোজ মোহাম্মদ খান, অ্যাডভোকেট জনাব মোহাম্মদ সালাউদ্দিন খান এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোমেনা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জোর দিয়ে বলেন যে, মাদারীপুর মানব পাচারের অন্যতম ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল। দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে ইতালি বা ইউরোপ যাওয়ার প্রবণতা রুখতে এবং এই অপরাধে জড়িত চক্রদের দমনে পুলিশ কর্মকর্তাদের আইনি ও তদন্ত ক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

প্রশিক্ষণে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তারা বলেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের পরিবর্তনশীল কৌশল মোকাবিলায় আইন প্রয়োগকারী সংস্থার দক্ষতা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং তদন্ত সক্ষমতা আরও জোরদার করা প্রয়োজন। নতুন আইন মানব পাচার ও অভিবাসী চোরাচালানের মতো গুরুতর আন্তঃদেশীয় অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশ সুপার জনাব মোঃ ফজলে এলাহী বলেন, মানব পাচার একটি গুরুতর ও মানবিক বিপর্যয় সৃষ্টিকারী আন্তঃদেশীয় অপরাধ। শক্তিশালী আইন, কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ভুক্তভোগীকেন্দ্রিক ফৌজদারি বিচারব্যবস্থার মাধ্যমে এ অপরাধ প্রতিরোধে বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে কাজ করছে। সদ্য প্রণীত “মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬” এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন আইনের সফল বাস্তবায়নে আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, মানব পাচারের শিকার ব্যক্তিদের প্রতি সংবেদনশীল ও ভিকটিম কেন্দ্রিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রশিক্ষণে মাদারীপুর জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ পরিদর্শক ও উপ-পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব শেখ সাব্বির হোসেন (ডিএসবি), সহকারী পুলিশ সুপার জনাব সালাহ উদ্দিন কাদের (শিবচর সার্কেল) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীগণ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

“স্বপ্নের নামে প্রতারণা—সমুদ্রপথে বিদেশ যাবো না”

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x