মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিল পদ্মা নদীর চর শেখপুর এলাকায় একটি অজ্ঞাত মৃতদেহ ভাসতে দেখা গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নদীতে কাজ করতে আসা স্থানীয় লোকজন মরাদেহটি দেখতে পান। পরে তাঁরা মাদারীপুরের আঙুলকাটা পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলেও এলাকাটি তাঁদের আওতাধীন না হওয়ায় তাঁরা সেখান থেকে চলে যান।
এখন পর্যন্ত মরাদেহটির পরিচয় কিংবা কীভাবে নদীতে এসেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
শিবচর থানায় যোগাযোগ করা হলে ঘটনাস্থলে তারা পুলিশ পাঠানোর কথা জানায়।
মতামত