সার্চটুডে

মাদারীপুরে আড়িয়াল খাঁ ব্রিজে রিকশা আটকে মারধর, টাকা দাবির অভিযোগ।

সংগৃহীত

মাদারীপুর আড়িয়াল খাঁ ব্রিজের গোড়ায় রিকশার গতিরোধ করে সিয়াম নামে এক তরুণকে মারধর ও তাঁর কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। 

শনিবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে মঠের বাজার থেকে অটোরিকশায় করে

কলেজ রোড শিকদার বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সিয়াম মঠের বাজার এলাকার নান্নু মাতুব্বরের ছেলে।

খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারে অভিযুক্তদের মধ্যে একজন রকেট বিড়ি এলাকার জাহান্দার কাজির ছেলে রামিম। 

স্থানীয়দের দাবি, আড়িয়াল খাঁ ব্রিজ দেখতে আসা দর্শনার্থীদের সঙ্গে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। তাঁদের অভিযোগ, কিছু ব্যক্তি দর্শনার্থীদের পথ আটকে টাকা দাবি করেন। 

এ ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে ব্রিজ এলাকায় নিরাপত্তা জোরদার এবং অভিযোগের সত্যতা যাচাই করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মাদারীপুরে আড়িয়াল খাঁ ব্রিজে রিকশা আটকে মারধর, টাকা দাবির অভিযোগ।

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

মাদারীপুর আড়িয়াল খাঁ ব্রিজের গোড়ায় রিকশার গতিরোধ করে সিয়াম নামে এক তরুণকে মারধর ও তাঁর কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। 

শনিবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে মঠের বাজার থেকে অটোরিকশায় করে

কলেজ রোড শিকদার বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সিয়াম মঠের বাজার এলাকার নান্নু মাতুব্বরের ছেলে।

খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারে অভিযুক্তদের মধ্যে একজন রকেট বিড়ি এলাকার জাহান্দার কাজির ছেলে রামিম। 

স্থানীয়দের দাবি, আড়িয়াল খাঁ ব্রিজ দেখতে আসা দর্শনার্থীদের সঙ্গে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। তাঁদের অভিযোগ, কিছু ব্যক্তি দর্শনার্থীদের পথ আটকে টাকা দাবি করেন। 

এ ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে ব্রিজ এলাকায় নিরাপত্তা জোরদার এবং অভিযোগের সত্যতা যাচাই করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x