দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী ঘোষণা করা নিয়েও সম্প্রতি ব্যাপক গ্রুপিংয়ের সৃষ্টি হওয়াতে মণিরামপুর উপজেলা জামায়াতের দুই সহকারী সেক্রেটারি আহসান হাবীব লিটন, ফারুকুল ইসলাম ও পৌর জামায়াতের আমীর মোঃ মহিউল ইসলামের পদ স্থগিত করেছে যশোর জেলা জামায়াতে ইসলাম। যদিও এটা তাদের আভ্যান্তরীন বিষয় বলে দাবী করেছেন কয়েকজন নেতা তবুও বিষয়টি নিয়ে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াতে এ তিন নেতাকে নিয়ে মণিরামপুর সহ দেশব্যাপী রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
তথ্য মোতাবেক, বিষয়টি প্রথমদিকে চাপা থাকলেও এখন তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। গত শনিবার ১৩ইজুন হঠাৎ জানা জানিতে ছড়িয়ে পড়ে পরে বিষয়টি উপজেলা সেক্রেটারি খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।
জানাগেছে,স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রার্থী নির্ধারনে ভোজগাতী, ঢাকুরিয়া, নেহালপুর, চালুয়াহাটী ও খেদাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দলটির তৃণমূলে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। এ ছাড়াও সম্প্রতি মাটিকান্ডের সাথে সম্পৃক্ততার কারনে মহিউল ইসলামের পদ স্থগিত করা হয়েছে বলে জানা যাচ্ছে।
এদিকে আহসান হাবিব লিটন পদ স্থগিতের কথা স্বীকার করলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন। তার ভাষ্য, ‘এ ধরনের কাজ আমি বা আমার সংগঠন সর্মথন করে না।’
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঘটনার তদন্তে গঠিত কমিটির প্রধান আরশাদুল আলম বলেছেন, ‘মনিরামপুরের তিন নেতাকে দুই মাসের জন্য পদ স্থগিত করা হয়েছে। আমি তদন্ত কমিটির দায়িত্বে ছিলাম ঠিকই, তবে সিদ্ধান্ত জেলা দিয়েছে।’ তদন্তে কী পাওয়া গেছে জানতে চাইলে ফোন কেটে দেন তিনি।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির ফজলুল হক বলেছেন, ওই তিন নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এটি দলের অভ্যন্তরীণ ব্যাপার। চাঁদাবাজি, মাটি বিক্রির টাকা ভাগাভাগি, টেন্ডারবাজির অভিযোগ সত্য নয়।
কোন কাজে বহিষ্কার করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটি তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত, বাইরে প্রকাশ করা যাবে না।


মতামত