আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রাজাপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন ২০২৬) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহ। তিনি তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সভায় আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা মতবিনিময় অনুষ্ঠিত হয়।
পরিশেষে দেশ, জাতি এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মতামত