সার্চটুডে

চার্জশিটহীন এক যুগ: ত্বকী হত্যা মামলার তদন্তে র‍্যাবের ১০৫তম কালক্ষেপণ

নিহত তানভীর মুহাম্মদ ত্বকী

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ও মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আদালত থেকে আবার সময় চেয়ে নিয়েছে তদন্তকারী সংস্থা র‍্যাব। আবেদনের প্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করে আগামী ১২ আগস্ট পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এর মাধ্যমে গত ১৩ বছরে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য রেকর্ডসংখ্যক ১০৫তম বারের মতো সময় নেওয়া হলো।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে তদন্তকারী কর্মকর্তা র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার লিখিতভাবে এই সময়ের আবেদন জানান। শুনানি শেষে আদালত ৩০ কার্যদিবস সময় বাড়িয়ে দেন। এর আগে গত ১ জুন আদালত তদন্তকারী কর্মকর্তাকে আজকের (১ জুলাই) মধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন। তারও আগে গত ২৬ এপ্রিল মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেছিলেন।

আজ মামলার শুনানির সময় আদালতে হাজিরা দেন মামলার অন্যতম আসামি জামসেদ, ইউসুফ হোসেন, কাজল হাওলাদার, সাফায়েত হোসেন, ইয়ার মোহাম্মদ পারভেজ ও রিফাত বিন ওসমান। তবে জামিনে মুক্তির পর থেকে পলাতক আছেন সুলতান শওকত ভ্রমর, সালেহ রহমান ও আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া তায়েব উদ্দিনের পক্ষে তাঁর আইনজীবী সময় বাড়ানোর আবেদন জানালে আদালত শেষবারের মতো সেই সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ জানান, গত ২ জুন তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামি সালেহ রহমানকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে একটি আবেদন করেছিলেন। আজ সেই আবেদনের শুনানি থাকলেও আসামি পলাতক থাকায় এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না হওয়ায় আদালত এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের সুযোগ নেই বলে আদেশ দেন। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য র‍্যাবের করা ৩০ কার্যদিবসের সময় বৃদ্ধির আবেদনটি মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে তদন্তকারী কর্মকর্তা আরও এক মাস সময় চেয়ে আবেদন করেছিলেন, যা আদালত মঞ্জুর করেছেন এবং আগামী ১২ আগস্ট পরবর্তী তারিখ রেখেছেন। এ ছাড়া আসামি পলাতক থাকায় সালেহ রহমানকে জিজ্ঞাসাবাদের আবেদনটি আদালত বর্তমানে অপেক্ষমাণ রেখেছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। এর দুই দিন পর অর্থাৎ ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পর সুলতান শওকত ভ্রমর ও ইউসুফ হোসেন লিটনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। এদের মধ্যে সুলতান শওকত ভ্রমর ও ইউসুফ হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। জবানবন্দিতে তাঁরা উল্লেখ করেন যে, আজমেরী ওসমানের নেতৃত্বেই ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল।

পরবর্তীতে ২০১৪ সালের ৫ মার্চ মামলার তদন্তকারী সংস্থা র‍্যাব এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানায়, ওসমান পরিবারের নির্দেশেই তাদের নিজস্ব টর্চার সেলে আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন মিলে ত্বকীকে নির্মমভাবে হত্যা করেছে। সে সময় র‍্যাব দ্রুততম সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র পেশ করার কথা জানালেও আজ পর্যন্ত সেই অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়নি। এই হত্যাকাণ্ডের পর থেকে আজ অবধি নারায়ণগঞ্জের সাংস্কৃতিক জোট প্রতি মাসের ৮ তারিখে ঘাতকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নিয়মিত মোমশিখা প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চার্জশিটহীন এক যুগ: ত্বকী হত্যা মামলার তদন্তে র‍্যাবের ১০৫তম কালক্ষেপণ

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x