সার্চটুডে

তাড়াইলে মাদক ও জুয়া বিরোধী সভা, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

বরুহা নয়াপাড়া মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা নয়াপাড়া ঈদগাহ মাঠে মাদক, জুয়া ও সকল ধরনের সামাজিক অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বরুহা নয়াপাড়া একতা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এলাকার সমাজসেবক নূর ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবক আরিফুল ইসলাম মাসুদ, উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নূরুল হক।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন গণ-অধিকার পরিষদের তাড়াইল উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার জাকিরুল ইসলাম বাকি। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলেক ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার আলম বলেন, মাদক ও জুয়া সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এ দুটি সামাজিক ব্যাধি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক ও জুয়ার বিরুদ্ধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার জাকিরুল ইসলাম বাকি বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়, সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়িয়েই মাদক ও জুয়ার বিস্তার রোধ করা সম্ভব। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে নূর ইসলাম বলেন,বরুহা নয়াপাড়াকে মাদক,জুয়া ও সব ধরনের সামাজিক অপরাধমুক্ত একটি আদর্শ গ্রামে পরিণত করতে এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,বরুহা নয়াপাড়া একতা যুব সংগঠনের সদস্য,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক তরুণ অংশ নেন। সভা থেকে মাদক,জুয়া ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

তাড়াইলে মাদক ও জুয়া বিরোধী সভা, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x