সার্চটুডে

কেশবপুরে অসহায়দের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার ও বিভিন্ন ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ

যশোরের কেশবপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিশেষ বরাদ্দের আওতায় দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার, বাইসাইকেল এবং যুবকদের জন্য বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক আলোচনা সভা শেষে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সরকারি উন্নয়ন কর্মসূচির আওতায় দেওয়া এ সহায়তা অসহায় মানুষের জীবনমান উন্নয়ন, নারীদের আত্মকর্মসংস্থান এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে।

সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী তাঁর বক্তব্যে বলেন, সরকারের লক্ষ্য হলো উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। তিনি উপকারভোগীদের প্রাপ্ত সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ২৬টি সেলাই মেশিন, ৩০টি বাইসাইকেল, ২৭টি হুইলচেয়ার, ১০৮টি ফুটবল, ৪৯টি ভলিবল এবং ১২টি ক্রিকেট সেট বিতরণ করা হয়।

এ সময় যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ, উপজেলা এলজিইডির প্রকৌশলী এম. এ. জাসির, উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. তবিবুর রহমান, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কেশবপুরে অসহায়দের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার ও বিভিন্ন ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x