সার্চটুডে

ট্রল সইতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা

ছবি সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে ব্রাজিল ফুটবল দলের পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে রতন (২১) নামে এক যুবকের বিরুদ্ধে। পরিবারের দাবি, প্রিয় দলের হার এবং প্রতিপক্ষ সমর্থকদের ট্রল-বিদ্রুপ সহ্য করতে না পেরেই তিনি এ পথ বেছে নেন।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। তার দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার (৫ জুলাই) রাতে ব্রাজিলের ম্যাচে দলের পরাজয়ের পর থেকেই রতন মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার সকালে প্রতিপক্ষ দলের সমর্থকদের ট্রল ও উপহাসের মুখে আরও হতাশ হয়ে পড়েন। পরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।

নিহতের বাবা হোসেন মিস্ত্রি জানান, সকালে ছেলে ঘুম থেকে না ওঠায় সন্দেহ হলে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে রতনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, রতন ব্রাজিল ফুটবল দলের কট্টর সমর্থক ছিলেন। দল হেরে যাওয়ার হতাশা ও ট্রলের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে তারা ধারণা করছেন।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : ব্রাজিল কুষ্টিয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ট্রল সইতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x