সার্চটুডে

নদী ভাঙ্গন প্রতিরোধে মানববন্ধন

নদী ভাঙ্গন প্রতিরোধে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের জাহাজের আলগা গ্রামে নদীভাঙন রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে জাহাজের আলগা গ্রামের বহু পরিবার বসতভিটা, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা হারিয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীর ভাঙন আরও তীব্র আকার ধারণ করে, ফলে এলাকার মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে।

বক্তারা আরও বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে গ্রামের আরও অনেক ঘরবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ সড়ক। তাই স্থায়ীভাবে নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি তুলে ধরেন এবং অবিলম্বে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এলাকাবাসীর আশা, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন হলে জাহাজের আলগা গ্রামের মানুষ নদীভাঙনের আতঙ্ক থেকে মুক্তি পাবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নদী ভাঙ্গন প্রতিরোধে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
নদী ভাঙ্গন প্রতিরোধে মানববন্ধন
0:00 0:00
1.0x