সার্চটুডে

সারাদেশে ২য় শ্রেষ্ঠ সামাজিক বনায়ন উপকারভোগী দিনাজপুরের রেহেনা খাতুন

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এ সারাদেশে ২য় শ্রেষ্ঠ সামাজিক বনায়ন উপকারভোগী হিসেবে সম্মাননা পান দিনাজপুরের রেহেনা খাতুন। তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন ছেলে।

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে সারাদেশের মধ্যে ২য় শ্রেষ্ঠ সামাজিক বনায়ন উপকারভোগী হিসেবে সম্মাননা অর্জন করেছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সামাজিক বন বিভাগের মধ্যপাড়া রেঞ্জের সদর বিটের সদস্য মোছা. রেহেনা খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পক্ষে সম্মাননা প্রদান করেন। রেহেনা খাতুন অসুস্থ থাকায় তাঁর ছেলে অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, রেহেনা খাতুন ২০০৪-০৫ সালে সৃজিত সামাজিক বনায়ন কর্মসূচির একজন উপকারভোগী। এ কর্মসূচির আওতায় তিনি ৫ লাখ ১০ হাজার ৯৭৫ টাকা লভ্যাংশ পেয়েছেন। ওই অর্থ দিয়ে তিনি টিনের ঘর নির্মাণ, সেমিপাকা ভবন নির্মাণ, একটি গরু ও তিনটি ছাগল কেনার পাশাপাশি অবশিষ্ট অর্থ ছেলের ভবিষ্যতের জন্য ব্যাংকে সঞ্চয় করার পরিকল্পনা নিয়েছেন।

রেহেনা খাতুনের এ অর্জনে মধ্যপাড়া ফরেস্ট অফিসসহ সামাজিক বন বিভাগ দিনাজপুরে আনন্দের পরিবেশ বিরাজ করছে। মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল-আমিন এবং সদর বিট কর্মকর্তা রাফিউল ইসলাম তাঁর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি এলাকাবাসী ও উপকারভোগী পরিবারও তাঁদের সহযোগিতার জন্য সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সামাজিক বনায়নের মাধ্যমে আরও বেশি মানুষ স্বাবলম্বী হবে এবং ভবিষ্যতেও দিনাজপুরের মধ্যপাড়া রেঞ্জ জাতীয় পর্যায়ে এ ধরনের সাফল্য অর্জন করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সারাদেশে ২য় শ্রেষ্ঠ সামাজিক বনায়ন উপকারভোগী দিনাজপুরের রেহেনা খাতুন

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x