সার্চটুডে

'সাংবাদিক শামসুদ্দিন চেয়ারম্যান' এর মৃত্যুবার্ষিকী আজ

মরহুম সাংবাদিক আবুল কালাম শামসুদ্দিন চেয়ারম্যান

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অন্তর্গত একটি উপশহর দোহাজারী পৌরসভা। এই পৌরএলাকার উন্নয়নের স্বপ্নচারী, বরেণ্য সাংবাদিক, কলামিস্ট মরহুম আবুল কালাম শামসুদ্দিন চেয়ারম্যান। ১৯৭৬ সাল থেকে সাংবাদিকতায় তাঁর পথচলা শুরু। 

তিনি কেবল একজন সংবাদকর্মীই ছিলেন না, ছিলেন সাংবাদিকদের ঐক্যবদ্ধ নেতৃত্বের অগ্রজ ভুমিকা পালনকারী। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের শীর্ষস্থানীয় বহু পত্রিকার সাথে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। 

দোহাজারীকে একটি আধুনিক, বাণিজ্যিক ও পরিকল্পিত উপ-শহর হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল তাঁর দীর্ঘদিনের। চট্টগ্রাম দক্ষিণ জেলা আন্দোলনে দোহাজারীকে জেলা সদর দপ্তর করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বাস্তবায়নের দাবিতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। 

সাংবাদিক হিসেবে সুপরিচিত হলেও এই পরিচয়ের বাইরে তিনি দোহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিলেন। এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে তাঁর ভূমিকা ছিল অতুলনীয়। ১০ জুলাই ২০১৩ সালে তিনি পৃথিবী ছেড়ে পরপারে চলে গেলেন।  আজ এই দোহাজারীপ্রেমী মানুষটির ১৩ তম মৃত্যবার্ষিকী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

'সাংবাদিক শামসুদ্দিন চেয়ারম্যান' এর মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x