স্বামীর মূল্য
আলোহীন ভুবনে, ক্ষয়ে যাওয়া জীবনে
লিখে গেলাম একখান কবিতা।
যদি মনে লয়, একটু সময় হয়
পড়ে নিও মোর জীবনের কথা।
খড়ের ছাউনি, ছোট্ট খুঁটিখানি
পড়ছে ভেঙে ভেঙে।
বর্ষার বর্ষণে, ঠান্ডায় কনকনে
নির্ঘুম রাতের সঙ্গে।
ছেলে-মেয়ে জ্বরে, সাত দিন ধরে
বিছানায় পড়ে লুটে।
ঘরে নাই টাকা, ডাক্তার হয়নি ডাকা
কষ্টে বুক ফাটে।
মেয়ে হয়েছে বড়, বয়স আঠারো
বিয়ের দিন গুনে।
হাজার টাকা পণ, কোথায় পাবো এখন
মরি এই টেনশনে!
অভাবের টানে, সুদে টাকা এনে
বাঁচাইছিনু সংসার।
মহাজন আজি, হলো এমন পাজি
ছাড়ছে না আমার ঘাড়!
কেবলি এখন শুনি, হাজার বকুনি
বলার ভাষা নাই।
নিত্য হই খুন, কত যে নিদারুণ
লাজে মরি ভাই!
বছর হলো, স্বামী গেলো
চলিয়া ওপারে;
সংসারের ভার, দিয়ে সবার
এই অভাগীর ঘাড়ে।
হারিয়ে স্বামী, বুঝতে পারি আমি
স্বামীর যে কি দাম!
স্বামী মানে, নারীর জীবনে
ভরসার এক নাম।
মতামত