সার্চটুডে

পাহাড় থেকে পড়ে আহত হাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ফেসবুক

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যাংপাগা এলাকার পাহাড় থেকে একটি বন্য হাতি পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। আহত হাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ‘ভারী বর্ষণের ফলে নরম মাটি ধসে যাওয়ায় টেকনাফের নাইটাংপাড়ার পাহাড় থেকে একটি বন্য হাতি তিন ‘শ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে যায়। হাতিটির পেছনের পা এবং বুকে ক্ষত হয়েছে। এই খবর শুনে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যেন হাতিটির চিকিৎসা গুরুত্বের সঙ্গে করা হয়, হাতিটিকে সুস্থ করে তোলার সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়।’

আজ শনিবার টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ও সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় এ হাতিটি দুর্ঘটনায় পড়ে।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘এর পরে আমি আহত হাতিটির চিকিৎসার খোঁজ-খবর নিয়েছি। স্থানীয় প্রশাসন, বন বিভাগের কর্মকর্তারা এবং প্রাণী অধিদপ্তরের চিকিৎসকেরা দ্রুত ঘটনা স্থলে গেছেন। হাতিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাকে জানানো হয়েছে।’

রুমন বলেন, ‘স্থানীয় প্রশাসন আমাকে জানিয়েছে, বন্য হাতিটির পা ও বুকে ক্ষত স্থানে সেলাই দেওয়া হয়েছে। বন বিভাগ, পুলিশ বিভাগসহ স্থানীয় প্রশাসন সকলের মিলে হাতিটিকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছে বলে আমাকে জানানো হয়েছে। হাতিটির পেছনের দুইটি পা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পেটেও ক্ষত হয়েছে।’

বিষয় : প্রধানমন্ত্রী জেলার খবর চট্টগ্রাম বিভাগ কক্সবাজার চট্টগ্রাম জেলা টেকনাফ কক্সবাজার সদর চট্টগ্রাম নগর আহত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পাহাড় থেকে পড়ে আহত হাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যাংপাগা এলাকার পাহাড় থেকে একটি বন্য হাতি পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। আহত হাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ‘ভারী বর্ষণের ফলে নরম মাটি ধসে যাওয়ায় টেকনাফের নাইটাংপাড়ার পাহাড় থেকে একটি বন্য হাতি তিন ‘শ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে যায়। হাতিটির পেছনের পা এবং বুকে ক্ষত হয়েছে। এই খবর শুনে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যেন হাতিটির চিকিৎসা গুরুত্বের সঙ্গে করা হয়, হাতিটিকে সুস্থ করে তোলার সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়।’

আজ শনিবার টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ও সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় এ হাতিটি দুর্ঘটনায় পড়ে।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘এর পরে আমি আহত হাতিটির চিকিৎসার খোঁজ-খবর নিয়েছি। স্থানীয় প্রশাসন, বন বিভাগের কর্মকর্তারা এবং প্রাণী অধিদপ্তরের চিকিৎসকেরা দ্রুত ঘটনা স্থলে গেছেন। হাতিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাকে জানানো হয়েছে।’

রুমন বলেন, ‘স্থানীয় প্রশাসন আমাকে জানিয়েছে, বন্য হাতিটির পা ও বুকে ক্ষত স্থানে সেলাই দেওয়া হয়েছে। বন বিভাগ, পুলিশ বিভাগসহ স্থানীয় প্রশাসন সকলের মিলে হাতিটিকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছে বলে আমাকে জানানো হয়েছে। হাতিটির পেছনের দুইটি পা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পেটেও ক্ষত হয়েছে।’

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x