সার্চটুডে

‘তিন দিন ধরে পানিতে ডুবে আছে ঘরবাড়ি, খাবার-পানি নেই’

না এক সপ্তাহের অতি ভারী বর্ষণ ও বান্দরবানের পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় প্রায় আট লাখ মানুষ এখন পানিবন্দী। বন্যাকবলিত এলাকাগুলোতে গত ৪৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ অচল হয়ে পড়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে দুর্গম এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে স্পিডবোট ও লাইফ জ্যাকেট নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস।

গতকাল শনিবার বাঁশখালীর মনকিচর ও শেখেরখীল এলাকায় দেখা গেছে হাজারো মানুষের নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটির করুণ দৃশ্য। কোলে ১১ মাসের শিশুকে বুকে আগলে, মাথায় ছাতা ধরে হাঁটুপানি মাড়িয়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছিলেন রকিবুল ইসলাম। ঘরে পানি উঠে যাওয়ায় রান্না ও ঘুমানোর সুযোগ হারিয়েছেন তাঁরা।

আশ্রয়কেন্দ্রের উদ্দেশ্যে ছুটতে থাকা ৫৫ বছর বয়সী নাজমা বেগম বলেন, "বাবা, বন্যার পানির অবস্থা ভালো নয়। ১৯৯১ সালেও এত পানি দেখিনি। এবার এত পানি কোথা থেকে আসতেছে বুঝতে পারছি না।"

সড়কে পানির তীব্রতা এতটাই বেশি যে, কলসিতে করে এক কিলোমিটার দূর থেকে সুপেয় পানি সংগ্রহ করে আশ্রয়কেন্দ্রে ফিরছেন যুবকেরা। পানি আরও বাড়লে খাওয়ার পানিটুকুও মিলবে না বলে আশঙ্কা তাঁদের।

সরকারি হিসাবে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের অধীনে ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্রে ১২ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। তবে অনেক আশ্রয়কেন্দ্রে এখনও পৌঁছায়নি সরকারি ত্রাণ। বাঁশখালীর পূর্ব ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে থাকা সরোয়ার হোসেন জানান, বাড়ি থেকে আনা চাল-আলু শেষ হওয়ার পর এখন তাঁরা শুধু মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন। সুপেয় পানির সংকটে ৫ কিলোমিটার দূর থেকে পানি কিনে খেতে হচ্ছে দুর্গতদের।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, "বন্যাকবলিত এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি ত্রাণের আওতায় আনার চেষ্টা করছি। এ পর্যন্ত ৪৪ টন চাল ও আড়াই হাজার পরিবারে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এখন সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চলছে।"

বন্যার পানিতে ডুবে সাতকানিয়ার দক্ষিণ রূপকানিয়া এলাকায় ইসমাইল হোসেন নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের অগোচরে সে বন্যার পানিতে ডুবে যায় বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে, রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়েছে। এর ফলে রাঙ্গুনিয়া হয়ে বান্দরবানের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কর্ণফুলী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি সার্ভিসও বন্ধ রয়েছে। ফলে বিকল্প পথেও বান্দরবান এখন যোগাযোগ বিচ্ছিন্ন। চন্দনাইশে ২০ হাজার মানুষ পানিবন্দী থাকলেও পানি কিছুটা কমতে শুরু করেছে।

ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় সেখানে জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের অধীন লক্ষ্মীছড়ি জোনের সেনাসদস্যরা নৌযান নিয়ে দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন।

অন্যদিকে, খাগড়াছড়ির দীঘিনালায় চার দিন ধরে কবাখালী ও মেরুং ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। দীঘিনালার সঙ্গে রাঙামাটির লংগদু ও মারিশ্যার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে চেঙ্গী নদীর পানি কিছুটা কমে যাওয়ায় খাগড়াছড়ি শহরের নিচু এলাকা বাদে অধিকাংশ স্থান থেকে পানি সরতে শুরু করেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত কিছুটা কমলেও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির প্রবণতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

বিষয় : বন্যা চট্টগ্রাম বাঁশখালী সাতকানিয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‘তিন দিন ধরে পানিতে ডুবে আছে ঘরবাড়ি, খাবার-পানি নেই’

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x