ঝালকাঠি সদর উপজেলার কমলিকান্দর নবীন চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক (অন্তর্বর্তীকালীন) কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল। বোর্ড কর্তৃক মনোনীত মোঃ মশিউর রহমান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
রোববার (১২ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের বিদ্যালয় পরিদর্শক মোঃ সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১) ধারা অনুযায়ী চার সদস্যের এ অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ ১২ জুলাই ২০২৬ থেকে ১১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
অনুমোদিত কমিটিতে মোঃ মশিউর রহমান সভাপতি, শিক্ষক সদস্য হিসেবে মোঃ আঃ হান্নান সেখ, অভিভাবক সদস্য হিসেবে মোঃ হাফিজুল সরদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্থানীয় শিক্ষা-সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সভাপতি মোঃ মশিউর রহমানের নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা প্রত্যাশা করছেন।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও নতুন কমিটি নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, সভাপতি হিসেবে মোঃ মশিউর রহমানের নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হবে।
মতামত