সার্চটুডে

বন্যার্তদের সহায়তা দেবে সরকার, এনজিওর কিস্তি বন্ধের অনুরোধ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ছবি - সার্চটুডে

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারের তরফ থেকে সহায়তা করা হবে। বন্যার কারণে জুলাই মাসের কিস্তি আদায় বন্ধ রাখতে এনজিওগুলোকে সরকারের তরফে অনুরোধ করা হয়েছে।

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিপদের এই দিনে কাঁধে কাঁধ মিলিয়ে নিরন্ন মানুষের পাশে থাকা আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

সোমবার দুপুরে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী দোহাজারীর ইকবাল কনভেনশন হলের সামনে ত্রাণ বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন।তার কথায়, “পানি যখন নেমে যাবে তখন উপজেলা প্রশাসন প্রতিটি এলাকায় যেতে পারবে।পানি নেমে যাবে তখন ক্ষয়ক্ষতির সঠিক তথ্য নিরূপন করতে পারব। এ মুহূর্তে আমাদের মূল ফোকাস রিলিফ। দুর্গতদের উদ্ধার করতে চাই ও তাদের কাছে খাবার পৌঁছাতে চাই।"

 তিনি বলেন, "পানি নামার পর পুনর্বাসন করা হবে। যাদের ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিটি ঘরবাড়ি মেরামতে সরকারের তরফে সহায়তা করা হবে। "যাদের জমি তলিয়ে গেছে, ঘের ভেসে গেছে এবং গবাদি পশুর ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে সরকার সহায়তা করবে। যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে।"

প্রতিমন্ত্রী বলেন, বন্যার কারণে জুলাই মাসের কিস্তি আদায় বন্ধ রাখতে এনজিওগুলোকে সরকারের তরফে অনুরোধ করা হয়েছে। 

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন চন্দনাইশের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বন্যার্তদের সহায়তা দেবে সরকার, এনজিওর কিস্তি বন্ধের অনুরোধ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x