লক্ষীপুর প্রতিনিধি মোঃ শাহীন আলম
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৫ নং চরপাতা ইউনিয়নের গাজীনগর বাজারে টিটেনাস (টিটি) ইনজেকশনের পরিবর্তে জন্মনিয়ন্ত্রণে ব্যবহৃত একটি ইনজেকশন প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে ইশরাত জাহান (১২) নামে এক কিশোরী অসুস্থ হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত (২৯ জুন)সোমবার ইশরাত জাহান টিটেনাস ইনজেকশন দেওয়ার জন্য গাজীনগর বাজারের দীপ্ত মেডিকেল হলে নেওয়া হয়। সেখানে দোকান কর্মচারী তপন (৫০) নামে এক ব্যক্তি ভুলবশত টিটেনাসের পরিবর্তে 'সোমাজেট' নামে জম্মনিয়ন্তণ একটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ইশরাত জাহান বমি বমি ভাব শুরু হয়, পরে সে বমি করে অজ্ঞান হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান
ইশরাত জাহানের বাবা সফিউদ্দীন নয়ন অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে টিটেনাস ইনজেকশন দেওয়ার জন্য গাজীনগরের প্রদীপ ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু সেখানে টিটেনাস না দিয়ে সোমাজেট নামে জম্মনিয়ন্তণ ইনজেকশন দেওয়া হয়। এরপরই আমার মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
তিনি আরও অভিযোগ করেন, “ঘটনাকে কেন্দ্র করে রায়পুর পৌর কৃষক দলের আহ্বায়ক রিপন মিয়াজী আমার নাম ভাঙ্গিয়ে ৩০ হাজার টাকা নিয়েছে প্রদীপের কাছ থেকে ।আমাকে বলে এই বিষয়টি নিয়ে যেন কোন বাড়াবাড়ি না করি। আর যদি করি তাহলে আমার ভালো হবেনা। এখন আমি নিরাপত্তাহীনতা ভুগতাছি । রাজনৈতিক দলের খবর
তবে ৩০হাজার টাকা দাবির বিষয়ে পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন মিয়াজী বলেন, তার সাথে আমার পাওনা টাকা নিয়ে কথা হয়েছে। তবে সে যে প্রদীপ ডাক্তারের টাকার কথা বলেন তা মিথ্যা ও ভীক্তিহীন ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, “প্রদীপ ডাক্তার নিজেই ভুয়া চিকিৎসক। তার প্রতিষ্ঠানে ভুল চিকিৎসা দেওয়ার কারণেই মেয়েটি অসুস্থ হয়েছে। আমরা এ ধরনের ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা চাই।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রদীপ চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি আমাদের ভুল হয়েছে। একসঙ্গে টিটেনাস ও সোমাজেট ইনজেকশন বের করা হয়েছিল। তপন না বুঝে ভুল ইনজেকশন দিয়ে ফেলেছে। বিষয়টি নিয়ে বাজার কমিটির মাধ্যমে সমঝোতা হয়েছে। চাইলে বাজার কমিটির সঙ্গে কথা বলতে পারেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. বাহারুল আলম বলেন, “ঘটনাটি এইমাত্র জেনেছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা গাজীনগর বাজারে চিকিৎসাসেবা ও ওষুধ প্রয়োগের সঙ্গে জড়িত ব্যক্তিদের যোগ্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মতামত