সার্চটুডে

হোসেনপুরের দীপেশ্বর-কাওনা সড়ক সংস্কারে তৎপর ইউএনও, এলজিইডিকে জরুরি চিঠি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গুরুত্বপূর্ণ দীপেশ্বর-কাওনা সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী নাহিদ ইভা। জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র কিশোরগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী বরাবর জরুরি ভিত্তিতে চিঠি প্রেরণ করেছেন।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

চিঠিতে ইউএনও উল্লেখ করেন, দীপেশ্বর-কাওনা সড়কটি এ অঞ্চলের যাতায়াতের প্রধান মাধ্যম। সড়কের বেহাল দশার কারণে পণ্য পরিবহন ও জরুরি সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জনস্বার্থ বিবেচনায় সড়কটির দ্রুত মেরামত বা পুনর্নির্মাণ একান্ত প্রয়োজন।

এ বিষয়ে কাজী নাহিদ ইভা বলেন, “সড়কটির বর্তমান অবস্থা খুবই শোচনীয়। জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সংস্কারের জন্য এলজিইডি কর্তৃপক্ষের কাছে পত্র দিয়েছি। আশা করছি তারা বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।”

স্থানীয়দের প্রত্যাশা, সড়কটি দ্রুত সংস্কার করা হলে উপজেলার যোগাযোগ ব্যবস্থায় গতি ফিরবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। এলজিইডি কর্তৃপক্ষ দ্রুত সড়কটি পরিদর্শন করে ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হোসেনপুরের দীপেশ্বর-কাওনা সড়ক সংস্কারে তৎপর ইউএনও, এলজিইডিকে জরুরি চিঠি

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x