সার্চটুডে

চট্টগ্রামে একদিনে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ মিছিল

চট্টগ্রাম নগরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে তিনটি ঝটিকা মিছিল হয়েছে। একটি মিছিল থেকে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। অপর দুটি মিছিলের ঘটনায় তিনজন গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মেহেদিবাগ, দুপুরে পলোগ্রাউন্ড এলাকা এবং ২ নম্বর ষোলশহর কর্ণফুলী মার্কেটের সামনে থেকে মিছিলগুলো বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন বলেন, সবাই যখন জুমার নামাজ পড়তে গেছে তখন পলোগ্রাউন্ড স্কুলের সামনে থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। কয়েক সেকেন্ডের সেই মিছিল শেষ হওয়ার আগেই আমাদের টহল টিম হানা দিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

শুক্রবার সকালের মিছিলটি এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে মিছিলটি বের করা হয় এবং সেটি মেডিক্যাল সেন্টার থেকে গোলপাহাড় এসে শেষ হয়। মিছিলের শুরু এবং শেষ দুটিই পাঁচলাইশ থানার সীমানায়।

একটি ভিডিওতে দেখা যায়, ২ নম্বর ষোলশহর কর্ণফুলী কাঁচাবাজারের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। মিছিলটি কাঁচাবাজারের দিক থেকে ষোলশহর মোড়ের দিকে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান পাঁচলাইশ থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

পাঁচলাইশ থানার ওসি জাহিদুর রহমান বলেন, সকালে মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। নিষিদ্ধ সংগঠনের কোনো তৎপরতা চলতে দেওয়া হবে না।

এর আগে, গত ১৭ এপ্রিল অন্যন্যা আবাসিক এলাকায়, সাগরপাড়ের মতো জনমানবহীন এলাকায় মিছিল করে কয়েক সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করতে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের পলাতক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে।

বিষয় : ছাত্রলীগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে একদিনে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ মিছিল

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x