দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় নিজের মেধা, পরিশ্রম ও সাহসকে পুঁজি করে পাথর ব্যবসায় সফলতার পথে এগিয়ে চলেছেন তরুণ উদ্যোক্তা মো. আল-আমিন ইসলাম। তাঁর প্রতিষ্ঠিত 'মেসার্স আরজুমান ট্রেডার্স' ইতোমধ্যে মানসম্মত পাথর সরবরাহ ও গ্রাহক আস্থার মাধ্যমে এলাকায় একটি পরিচিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
প্রতিষ্ঠানটি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড সংলগ্ন এলাকায় পরিচালিত হচ্ছে। এখানে খনির ভেতর থেকে উত্তোলিত এবং ক্রাশিং প্ল্যান্টে প্রক্রিয়াজাত বিভিন্ন সাইজের উন্নতমানের পাথর সাশ্রয়ী মূল্যে ক্রয়-বিক্রয় করা হয়। ব্যক্তি, ঠিকাদার ও বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নির্ভরযোগ্যভাবে পাথর সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি।
তরুণ উদ্যোক্তা মো. আল-আমিন ইসলাম বলেন, "সততা ও মানসম্মত সেবা দিয়েই ব্যবসায় সফল হতে চাই। গ্রাহকদের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় অর্জন। ভবিষ্যতে ব্যবসার পরিধি আরও বাড়িয়ে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই।"
স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের মতে, অল্প সময়েই আল-আমিনের প্রতিষ্ঠান বিশ্বস্ততা ও ন্যায্য মূল্যের কারণে সুনাম অর্জন করেছে। তাঁর এই উদ্যোগ অন্যান্য তরুণদেরও উদ্যোক্তা হতে উৎসাহিত করছে।
উদ্যোক্তারা মনে করছেন, এমন পরিশ্রমী ও উদ্ভাবনী তরুণদের এগিয়ে আসা দেশের স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 'মেসার্স আরজুমান ট্রেডার্স' সেই সম্ভাবনারই একটি উজ্জ্বল উদাহরণ।
মতামত